• অপরাধ ও দুর্নীতি

নাগেশ্বরীতে হেরোইনসহ নারী মাদক কারবারী আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে হেরোইনসহ এক নারী মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ১ টার দিকে পৌরসভার ফজিলা বেগম(৩২) ফুলবাড়ী উপজেলার উত্তরকুটি চন্দ্রখানা গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবদুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি টিম ফুলবাড়ী উপজেলা থেকে আসা একটি অটোরিকশা নাগেশ্বরী কলেজমোড়ে আসলে গতিরোধ করেন। এ সময় পুলিশের গতিবিধি টের পেয়ে আরেকজন কারবারী আবদুল মোতালেব পালিয়ে যায়। পরে ফজিলা বেগমকে নারী পুলিশের মাধ্যমে তল্লাসী করে তার কোমরে পেটিকোটের ডোরের ভেতর থেকে ১ গ্রাম করে ১০টি পোটলায় মোট ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে থানায় নিয়ে আসেন। 

আটক ফজিলা বেগম জানায় পলাতক মোতালেব তাকে ২ হাজার টাকার বিনিময়ে হেরোইনের পোটলা গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে সাথে নিয়ে আসে। পরে কলেজমোড়ে এসে আটক হন তিনি। কিন্তু পালিয়ে যায় মূল কারবারী মোতালেব। পলাতক মোতালেব (৪৫) ফুলবাড়ী উপজেলার কাশেমবাজার এলাকার সৈয়দ আলীর ছেলে বলে জানান তিনি। 

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রূপকুমার সরকার বিষয়টি নিশ্চিৎ করে জানান, আটক নারীকে মাদক মামলা দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo