• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

চাটমোহর থেকে তিনটি গাভী চুরি

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ  পাবনার চাটমোহরে খামার থেকে তিনটি গাভী গরু চুরি হয়েছে। এ সময় পরিবারের লোকজন ঘটনা বুঝতে পেরে এগিয়ে গেলে গাভী গাড়িতে উঠিয়ে চম্পট দেয় চোরের দল।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার জাবরকোল গ্রামে খামারী আজমত হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

খামারের মালিক আজমত হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে খামার থেকে তিনটি গাভী গরু খুলে নিয়ে যায়। এ সময় পরিবারের লোকজন বুঝতে পেরে ঘরের বাইরে বের হলে চোরের দল গাড়িতে করে গরুগুলোকে উঠিয়ে নিয়ে পালিয়ে যায়। চুরি যাওয়া গরুর আনুমানিক মূল্য ৮ থেকে ৯ লক্ষ টাকা। ভুক্তভোগী খামারী আজমত হোসেন শনিবার সকালে চাটমোহর থানায় একটি অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম বলেন, আমি পাবনাতে আছি। বিষয়টি এখনো আমার জানা নাই। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া এ ব্যাপারে আমরা নিজেরাও যথেষ্ট সচেষ্ট থাকবো।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo