• অপরাধ ও দুর্নীতি

ময়মনসিংহে র‌্যাব-১৪ এর অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ইং ০৫ আগস্ট ২০২৪ খ্রিঃ সারা দেশে দুষ্কৃতিকারীরা থানা সহ বিভিন্ন সরকারি স্থাপনার ক্ষয়ক্ষতি সাধনপূর্বক বিপুল পরিমাণ সরকারী অস্ত্র ও গোলাবারুদ লুন্ঠন করে নিয়ে যায়। এ ঘটনায় র‍্যাব-১৪,ব্যাটালিয়ন সদর ময়মনসিংহ দুষ্কৃতিকারীদের গ্রেফতার এবং লুন্ঠিত অস্ত্র উদ্ধারে চিরুনি অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ র‍্যাব-১৪, সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল রাত অনুমান ৩.৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানাধীন দেওখোলা বাজারে অভিযান পরিচালনা করে ২(দুই) রাউন্ড বুলেট সহ একটি বিদেশী পিস্তল এবং রাত অনুমান ৫.০০ ঘটিকায় ময়মনসিংহের মুক্তাগাছা থানার কুমারগাতা এলাকায় পৃথক আরো একটি অভিযানে  দেশীয় তৈরি ১টি রামদা,১ টি তলোয়ার, ১ টি দু-মুখো চাইনিজ কুড়াল, ১ টি চাপাতি, ১ টি দেশীয় চাইনিজ কুড়াল এবং ২ টি ছোরা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

উদ্ধারকৃত আলামত ময়মনসিংহ জেলার ফুলাবাড়িয়া এবং মুক্তাগাছা থানায় হস্তান্তর করে। র‌্যাব-১৪ প্রেসরিলিজের মাধ্যমে জানায় দুষ্কৃতিকারীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo