• অপরাধ ও দুর্নীতি

শিবচরের পদ্মায় বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আটক মনির হোসেন নামের এক ব্যক্তিকে ত্রিশ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে অভিযান শেষে এ সাজা দেওয়া হয়।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শিবচরের পদ্মা নদীর বিভিন্ন স্থানে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সোমবার বিকেলে অভিযান পরিচালনা করা হয় পদ্মা নদীতে। এসময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত উপজেলার নূর উদ্দিন মুন্সীরকান্দি এলাকার কালু মৃধার ছেলে মনির হোসেনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। 

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, পদ্মা নদীসহ উপজেলার নদ-নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

 

তিনি আরো বলেন, গত বুধবার এবং শুক্রবার আমরা দুটি ড্রেজার জব্দ করে বিনষ্ট করেছি এবং জড়িতদের দুই লাখ টাকা জরিমানা করেছি। সোমবার একজনকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo