• অপরাধ ও দুর্নীতি

দিনাজপুরে র‌্যাবের অভিযানে ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ২ 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে বালুভর্তি ট্রাক্টরে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ২ মাদক বহনকারি চালক এবং হেলপারকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় ফুলবাড়ী বিরামপুর সড়কে  ওই অভিযান চালিয়েছে তারা।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ১৩ এর মিডিয়া উইংয়ের দ্বায়িত্বে থাকা সহকারি পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার সালমান নূর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে  গতকাল রবিবার সন্ধ্যায় র‌্যাব-১৩ এর দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানী একটি টহল দল ফুলবাড়ী বিরামপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাসি চালাচ্ছিল। এসময় বালু ভর্তি ট্রাক্টরে বালুর নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩শ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে তারা। মাদক বহনের অভিযোগে ট্রাক্টর চালক আশরাফুল আলম হেলপার তুহিনকে গ্রেপ্তারসহ ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। মামলা দায়েরসহ উভয়কে ফুলবাড়ী থানা পুলিশে কাছে হস্হান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo