• রাজনীতি

উলিপুরে ছাত্র আন্দোলনে নিহত আশিক বাবুর পরিবারের পাশে ছাত্রদল

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ছাত্র আন্দোলনে নিহত আশিক বাবুর কবর জিয়ারত করেছেন ছাত্রদলের নেতারা। শুক্রবার (৬ সেপ্টম্বর) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামে নিহত আশিকের পরিবারের সাথে সৌজন্য স্বাক্ষাত ও কবর জিয়ারত করেন নেতারা। শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সাথে সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল,।

উলিপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুল, যুগ্ম-আহ্বায়ক রমজান আলী কবির, যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান লিখন,যুগ্ম-আহ্বায়ক রাজিবুল হাসান রিয়াদ,বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের শামীম,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,ইউনিয়ন যুবদলের সভাপতি আখের খন্দকার,সাধারণ সম্পাদক মিলজার রহমান লায়ন,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুরাদ হোসেন,সাধারণ সম্পাদক আবু রায়হান সহ প্রমুখ। দোয়া পরিচালনা করেন ওলামা দলের সভাপতি আব্দুস সামাদ আজাদী। উল্লেখ্য,।

কোটা বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগষ্ট কুড়িগ্রাম শহরে সংঘর্ষ শুরু হলে আহত হন আশিক বাবু। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ১ সেপ্টেম্বর দুপুরে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরন করেন। পরদিন তাকে বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা দাফন করা হয়। নিহত আশিক বাবু বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের চাদ মিয়ার ছেলে। তিনি পাঁচপীর ডিগ্রি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মন্তব্য (০)





image

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যাত্রাবাড়ী থানা মহিলা ...

১

নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...

image

আজ আমি, কাল আপনি; সবাই আ’ক্রা’ন্ত হবেন : নাহিদ ইসলাম

২

নিউজ ডেস্কঃ  জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্য ...

image

নুসরাতের বাড়িতে হামলায় আওয়ামী সন্ত্রাসীরা ছাড় পাবে না, ইন...

৩

নিউজ ডেস্কঃ  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার...

image

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা ও আগুন দেওয়া কাপুরুষোচিত: ...

৪

নিউজ ডেস্কঃ এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ...

image

জুলাই নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে: সামান্তা...

৫

নিউজ ডেস্কঃ জুলাই নেতাদের অরক্ষিত রেখে অন্তর্বর্তীকালীন...

  • company_logo