• অপরাধ ও দুর্নীতি

সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল অস্ত্রগুলি সহ গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ প্রয়াত সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমাল (৩৫) কে অস্ত্রগুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তমাল ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি। র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এজাহার নামীয় পলাতক আসামী শিরহান শরীফ তমাল। গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী পৌর শহরের আলোবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়। বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo