• অর্থনীতি

ঈশ্বরগঞ্জে চালের মূল্য বৃদ্ধি ক্রেতা সাধারণ বিপাকে

  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জের চালের বাজার দর বৃদ্ধি পাওয়ায় ক্রেতা সাধারণ পড়েছে চরম বিপাকে। সরেজমিন উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা যায়, সর্বাধিক বিক্রিত আটাশ উনত্রিশ ও মোটা জাতের চালের বাজার দর হঠাৎ বেড়ে গেছে। উপজেলা সদর বাজারের বড় চাল ব্যবসায়ী আব্দুর রাশিদ ও এবাদুল ইসলাম জানান, ১২ই আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত চালের বাজার দর স্থিতিশীল ছিল। ২৭ আগস্ট থেকে আকস্মিক ভাবে আটাশ ও উনত্রিশ জাতের ২৫ কেজি ওজনের ১ বস্তা চালের মূল্য ১২শ ৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৪শ ২০টাকা। ৫০ কেজি মোটা চালের বস্তা ২২শ ৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৩শ ৫০টাকা। আটাশ ও উনত্রিশ জাতের বস্তা প্রতি বেড়েছে ১শ ৭০টাকা এবং মোটা বস্তা প্রতি বেড়েছে ১শ টাকা। হঠাৎ মূল্য বৃদ্ধিতে ক্রেতা সাধারণ পড়েছে বিপাকে।

বাজারে চালের সরবরাহ স্বাভাবিক থাকার পরও মূল্য বৃদ্ধির ব্যাপারে স্থানীয় ব্যবসায়ীরা বলেছেন ধান বাজার দর সামান্য বৃদ্ধি পেয়েছে। এই মূল্যবৃদ্ধি চালের বাজার দরের ওপর একটু প্রভাব পড়েছে। অপরদিকে মিলারদের কারসাজি থাকতে পারে বলে মনে করেছেন ব্যবসায়ীরা। এবিষয়ে ইসমাঈল অটো রাইস মিলের মালিক ইসহাক মিয়া জানান, আমার মিলে দৈনিক ১৪শ থেকে ১৫শ বস্তা ধানের প্রয়োজন। কিন্তু বিভিন্ন মোকাম ঘুরে ৩শ বস্তা ধানও সংগ্রহ করা যাচ্ছে না। যার ফলে মিলের শ্রমিকদের বিদায় দিয়ে চাল উৎপাদান বন্ধ করে বসে থাকতে হচ্ছে।

এছাড়া বর্তমান ধানের বাজার দর অনুযায়ী ৫০কেজি চাল উৎপাদন করতে খরচ পড়ে ২৯শ ৮৫টাকা আর বর্তমান চালের বাজার দর অনুযায়ী বিক্রি করতে হচ্ছে ২৭শ ৬০টাকা। অর্থাৎ উৎপাদন খরচের চেয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে। প্রতি ৫০কেজি বস্তায় আমাদের লোকশান গুনতে হচ্ছে ২শ ২৫ টাকা। এখানে মিলারদের কারসাজির কোন সুযোগ আছে বলে আমি মনে করি না। এ বিষয়ে উপজেলা খাদ্য উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, সরকারি ৩০ টাকা কেজি দরে ডিলারদের মাধ্যমে যে চাল বিক্রি করা হতো তা এক বছর ধরে বন্ধ রয়েছে।

এটা চালু থাকলে চাল বাজার দর বৃদ্ধির সম্ভাবনা কম ছিল। তবে সরকারি ১৫ টাকা কেজি দরের চাল বিক্রির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে অর্থাৎ ১৫ সেপ্টেম্বর থেকে চাল বিক্রি হতে পারে এতে নিন্ম আয়ের মানুষ উপকৃত হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিন সাত্তার জানান, চালের বাজার দর যাতে অস্থিতিশীল না হয় সে জন্য বাজার তদারকি জোরদার সহ মোবাইল কোর্ট পরিচালনা করা হতে পারে।

মন্তব্য (০)





image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

  • company_logo