• অপরাধ ও দুর্নীতি

নারায়ণগঞ্জে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া পুলিশের ব্যবহৃত দুইটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে আড়াইহাজার পৌরসভার গাজীপুরা এলাকায় পরিত্যক্ত ইটভাটা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র দুইটি পুলিশ উদ্ধার করে।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ জানান, গত ৫ আগস্ট দুর্বৃত্তরা থানার অস্ত্রসহ সকল জিনিসপত্র লুট করে আগুন লাগিয়ে থানাকে ধ্বংসস্তূপে পরিণত করে। এ ঘটনায় আড়াইহাজার থানার এসআই মো. রিপন আহম্মেদ বাদী হয়ে অজ্ঞাতনামা ২৫-৩০ হাজার জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ইতোমধ্যে অস্থায়ীভাবে থানার কার্যক্রম উপজেলার গণগ্রন্থাগারে পরিচালিত হচ্ছে। গত মধ্যরাত থেকে লুটকৃত অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযানের খবর সর্বত্র ছড়িয়ে পড়লে দুইটি শটগান গাজীপুরা এলাকায় পরিত্যক্ত ইটভাটায় ফেলে রাখে। পুলিশ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অস্ত্র দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।অন্যান্য অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo