• অপরাধ ও দুর্নীতি

কুষ্টিয়া জেল থেকে পলাতক ২৫ মামলার আসামী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুষ্টিয়া প্রতিনিধিঃ সম্প্রতি কুষ্টিয়া জেলা কারাগার থেকে পালানো ২৫ মামলার আসামী সামিরুল মন্ডলকে র‌্যাব গ্রেফতার করেছে। বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিংএ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ইলিয়াস খান বলেন, বুধবার দিবাগত রাত দেড়টায় ঝিনাইদহ জেলার শৈলকূপা থানাধীন ধর্মপাড়া এলাকা থেকে আলোচিত পলাতক আসামি সামিরুল মন্ডলকে (৩৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সামিরুল দূর্ধষ ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি-মারামারি, অস্ত্র ও বিস্ফোরক আইনে ২৫টি মামলা রয়েছে।

সামিরুল খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে। তাকে মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। হাসিনা সরকারের পতনের একদিন পর গত ৭ আগষ্ট কুষ্টিয়া জেলা কারাগারের তালা ভেঙ্গে এই সামিরুলসহ ৯৮ জন কারাবন্দি পালিয়ে যায়। ওইসব পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ র‌্যাবের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo