• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যায় একজনের মৃত্যুদন্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে চরভদ্রাসন উপজেলায়  আউয়াল মৃধা (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যায় শিমুল (৩৫) নামের এক ব্যাক্তিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে  ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।সাজাপ্রাপ্ত শিমুল জেলার চরভদ্রাসন উপজেলার ছমির বেপারীর ডাঙ্গী এলাকার মো. আক্কাচের ছেলে।আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৭ নভেম্বর চরভদ্রাসনের অমরাপুর এলাকার পরশ আলী মৃধার ছেলে আউয়াল নামের এক যুবককে চরভদ্রাসনের একটি নদীর পাড়ের কাঁশবনে নিয়ে চাপাতি ও ছুঁরা দিয়ে উপুর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনার একদিন পর আউয়ালের বাবা চরভদ্রাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১৫ সালের ১৪ জুন শিমুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। রায়ের সত্যতা নিশ্চিত করে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন জানান, 'মামলার দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন বিজ্ঞ আদালত। এ রায়ে দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠা পাবে।'

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo