• অর্থনীতি

স্বর্ণের নতুন দাম নির্ধারণ

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

অর্থনীতি ডেস্কঃ স্বর্ণের দাম আরও বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৭ হাজার ৯৪২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৯৩৬ টাকা বেড়েছে।রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম সোমবার (২৬ আগস্ট) থেকে কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী— ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ২৭ হাজার ৯৪২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ২২ হাজার ১২২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪ হাজার ৬৮৪ টাকা, সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৮৬ হাজার ৫৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বর্ণের বিক্রয়মূল্যে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।আগেরবার, ২২ আগস্ট, স্বর্ণের দাম সমন্বয় করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৬ হাজার ৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ২০ হাজার ২৭৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩ হাজার ৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ছিল ৮৫ হাজার ২৪১ টাকা।এ পর্যন্ত ২০২৩ সালে ৩৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং ১৫ বার কমেছে।

মন্তব্য (০)





image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

  • company_logo