ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারে জেলা বিএনপির উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।(২৫ আগষ্ট) রবিবার সকাল ১১ টায় রামু উপজেলা দক্ষিণ মিঠাছড়ী ইউনিয়নের কাড়ির মাথা নতুন বাজারে পাঁচ শত বন্যা দূর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কক্সবাজার সদর রামু ও ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।এসময় উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ, সহ সভাপতি সাইফুল আলম, যুগ্ম সম্পাদক শেখ আবদুল্লাহ, কোষাধ্যক্ষ ফরিদুল আলম, জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল, যুবদলের আহবায়ক রবিউল হাসান পারভেজ, সদস্য সচিব আবদুল্লাহ ভুট্টোসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)