• অর্থনীতি

ভারতে ইলিশ রফতানি বন্ধের পর সুখবর মিলেছে ইলিশের বাজারে

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

অর্থনীতি ডেস্কঃ ভারতে ইলিশ রফতানি বন্ধের পর সুখবর মিলেছে দেশের বাজারে। সব আকারের ইলিশের দাম আগের তুলনায় কমে এসেছে। ফলে ভরা মৌসুমে হতাশা নয়, থলে ভরে ইলিশ নিতে পারছেন ক্রেতারা। শুক্রবার (২৩ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ বাজারে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি দোকানে বিক্রি হচ্ছে ইলিশ।বিক্রিতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে নদীর ইলিশের সঙ্গে মিলছে সমুদ্রের ইলিশও। বাজারগুলোতে সমুদ্র থেকে আসা ইলিশ ‘চট্টগ্রামের ইলিশ’ হিসেবে পরিচিত। দামের বিষয়ে জানতে চাইলে বিক্রেতারা জানান, সপ্তাহের ব্যবধানে সব আকারের ইলিশের দাম কমেছে। বাজার ঘুরে দেখা যায়, এক থেকে সোয়া কেজি ওজনের ইলিশও মিলছে ভরা মৌসুমে।

বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৬০০ টাকা কেজি দরে। গত সপ্তাহেও এই ইলিশের দাম ছিল ১৬০০ থেকে ২০০০ টাকার ঘরে। এক কেজির কম ওজনের (৮০০-৯০০ গ্রাম) ইলিশ ক্রেতা টানছে। বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকা কেজি দরে। ক্রেতার আপত্তির মুখে ১১০০ টাকা কেজি দরেও এই আকারের ইলিশ কিনতে দেখা গেছে কয়েকজন ক্রেতাকে।বাজারে ছোট আকারের ইলিশের সংখ্যাও কম নয়। আধা কেজি বা তার চাইতে ছোট আকারের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকা কেজি দরে। কিছুদিন আগেও এই ইলিশ কিনতে গুনতে হয়েছে হাজার টাকার বেশি। শিয়া মসজিদ বাজারের মাছ বিক্রেতা মো. পাভেল রহমান ঢাকা মেইলকে বলেন, মাছের দাম কমছে। ইন্ডিয়ায় মাছ গেলে দেশে শর্ট পরে। তখন দাম বাড়ে। এইবার তো ইন্ডিয়ায় যায়নি। মাছও অনেক। তাই দামও কম।

এদিকে দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আওলাদ হোসেন ঢাকা মেইলকে বলেন, বাসার সবাই ইলিশ খুব পছন্দ করে। দামের জন্য কিনতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ, দামও কম, কেনারও সুযোগ আছে।

মন্তব্য (০)





image

প্রস্তাবিত বাজেট প্রশংসনীয়, বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহ...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদে বর্তমান সরকারের অর্থমন্ত্রী ও পরিক...

image

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্...

নিউজ ডেস্কঃ জ্বালানি সংকটকে বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করে...

image

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বিদ্যুৎমন্ত্রী ক্যাপাসিটি চার্...

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের সময়কার চুক্তির ফলে বিদ্যুৎকে...

image

বাজেটে কালো টাকা সাদা করার প্রভিশন রাখা হয়নি: এনবিআর চেয়া...

নিউজ ডেস্ক : এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, এবারের বাজেটে কা...

image

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর...

নিউজ ডেস্ক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমবে ...

  • company_logo