• অপরাধ ও দুর্নীতি

লুট হওয়া মালামাল করিমগঞ্জ থেকে উদ্ধার করলো সেনাবাহিনী

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের গাজী ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন স্থান থেকে লুট করা প্রায় পয়তাল্লিশ লক্ষ টাকা মূল্যের মালালাম কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে উদ্ধার করেছে সেনাবাহীনীর সদস্যরা।

গত দুই দিনে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, সাত টন ইন্ডাস্ট্রিয়াল কাঁচামাল, প্রস্তুতকৃত গাজী পাইপ, টিউবওয়েলসহ বিপুল পরিমান অন্যান্য সামগ্রী।

আজ রবিবার (১১ আগস্ট) বিকালে উপজেলার জয়কা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন থেকে এসব সামগ্রী গাজী ইন্ডাস্ট্রির জেলা বিক্রয় প্রতিনিধির কাছে হস্থান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো: তানভীর হাসান, স্থানীয় জনপ্রতিনিধি, জনসাধারণ এবং বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক ওবায়দুল হক মুন্না, করিমগঞ্জ উপজেলা সমন্বয়ক ইয়ামিন সিদ্দিকী, মাহমুদুল হাসান সাকিব, নাজমুল আলম সোহান।

লুট হওয়া মালামাল ফিরে পেয়ে সেনাবাহীনীর প্রতি কৃতজ্ঞতা জানান গাজী ইন্ডাস্ট্রির প্রতিনিধি।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo