• অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ডাক ফাইল দেখবেন নূরুন নাহার

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবর্তমানে ডাক ফাইল দেখবেন ডেপুটি গভর্নর নূরুন নাহার।গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করায় রোববার থেকেই এ দায়িত্ব পালন করবেন তিনি। 

রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিস স্বাক্ষরিত অফিস আদেশে বাংলাদেশ ব্যাংককে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার দুপুরে ভার্চুয়ালি অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পদত্যাগপত্র পাঠান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। 

সূত্র জানিয়েছে, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন আব্দুর রউফ তালুকদার।

গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার চার দিন পর এ ঘটনা ঘটে।

এদিকে গভর্নরের পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় ব্যাংকের শতাধিক কর্মকর্তা বিক্ষোভ করেছিলেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। এরপর গত ৭ আগস্ট থেকে ব্যাপক আন্দোলনের মুখে চার ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং উপদেষ্টা পদত্যাগ করতে বাধ্য হন।

মন্তব্য (০)





image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

  • company_logo