• অপরাধ ও দুর্নীতি

মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে নৌবাহিনী

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ বর্তমান পরিস্থিতিতে সর্বসাধারণের জান-মাল, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নৌবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত নৌসদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ নৌবাহীনি চট্টগ্রাম জানায়, সে ধারাবাহিকতায় আজ শনিবার ১০ আগষ্ট বিকেল ৫:৩০ ঘটিকায় কক্সবাজার জেলার ছোট মহেশখালী এলাকায় লেঃ কমান্ডার সৈয়দ আহমেদ সাকিব এর নেতৃত্বে নৌবাহিনীর একটি সেকশন ঠাকুর তলা আদিনাথ মন্দির এলাকায় টহল পরিচালনা করে।

টহলকালে জানা যায় যে, আদিনাথ মন্দিরের অদূরে স্থানীয়দের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসী হামলার সংবাদ পেয়ে টহলরত নৌবাহিনী দলটি সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায়। এবং একজন সশস্ত্র সন্ত্রাসীকে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময় অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তীতে অস্ত্রসহ আটক সন্ত্রাসীকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo