ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ছুঁয়ে শপথ করেন গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বুধবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে এ শপথ অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান শপথ বাক্য পাঠ করান।
শপথ বাক্যে বলা হয়, শেখ হাসিনার ওপর ঘটে যাওয়া সব ধরনের অন্যায়ের প্রতিশোধ নেবেন তারা। যতদিন পর্যন্ত তারা তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনতে পারবেন, ততদিন তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। এর আগে নেতাকর্মীরা মাজার কমপ্লেক্সের মসজিদে জোহরের নামাজ শেষে আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা, সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব। জামায়াত-বিএনপি যে নৈরাজ্য সৃষ্টি করছে, আমরা তা রুখে দেব।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহব উদ্দিন আজম বলেন, আমরা যতদিন পর্যন্ত আমাদের নেত্রীকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে না পারব, ততদিন আমরা ঘরে ফিরব না। প্রয়োজনে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।
নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...
ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...
নিউজ ডেস্ক : জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...
নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...
নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

মন্তব্য (০)