• লিড নিউজ
  • অর্থনীতি

আগামীকাল খুলছে গার্মেন্টস কারখানা

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

অর্থনীতি ডেস্ক: বুধবার (৭ আগস্ট) শিল্প কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠনগুলো। এ জন্য কারখানার নিরাপত্তা দিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছে এফবিসিসিআই’র সাবেক সভাপতি একে আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এদিকে ঢাকা মহানগর ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার এবং অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার।

সূত্র জানায়, মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ’র কার্যনির্বাহী কমিটি কারখানা খোলার সিদ্ধান্ত নেয়। একই সময়ে এফবিসিসিআই’র সাবেক সভাপতি একে আজাদের সভাপতিত্বে অন্য খাতের ব্যবসায়ীরা অংশ নেন। বৈঠকের পরে এ কে আজাদের সভাপতিত্বে তিন সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করতে বঙ্গভবনে যান।

অন্যদিকে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ডিসিসিআই বলেছে, কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতায় দেশের অর্থনৈতিক কার্যক্রম মারাÍকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া জরুরি। সাম্প্রতিক এ ঘটনাপ্রবাহে মানুষের প্রাণহানির সঙ্গে

অর্থনীতির বড় ক্ষতি হয়েছে। এখন কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন ঘটছে, তার জেরে অর্থনীতির আরও ক্ষতি হবে। বাড়বে মানুষের দুর্ভোগ।

এতে আরও বলা হয়, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যম্ভাবী। দেশকে জনগণ ও নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ফেরত দিতে এটা জরুরি। সেসঙ্গে শিগগিরই স্বাভাবিক অর্থনৈতিক প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মন্তব্য (০)





image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

  • company_logo