• বিনোদন

রণবীর নাকি আলিয়া এই দুই জনের মধ্য কে বেশি ধনী

  • বিনোদন

 বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ হিসাবে খ্যাত রণবীর কাপুর ও আলিয়া ভাট। ব্যক্তিজীবন আর পেশাজীবন দুই জায়গাতেই একের পর এক সফলতা পাচ্ছেন তারা। ২০২২ সালের এপ্রিলে আলিয়া ভাট আর রণবীর কাপুর যখন বিয়ে করেন, তখন তাদের দুজনের মোট সম্পদ ছিল ৪৮৫ কোটি রুপি। মাত্র দেড় বছরের ব্যবধানে ওই সম্পদের পরিমাণ যেখানে গিয়ে পৌঁছেছে, তা যে কারও চোখ কপালে ওঠার জন্য যথেষ্ট।

নিউইয়র্কভিত্তিক মাল্টিন্যাশনাল আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান ডাফ অ্যান্ড ফেলপসের বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবর, ২০২১ সালের হিসাব অনুযায়ী, আলিয়ার যা সম্পত্তি রয়েছে, তার মূল্য ৫১৭ কোটি রুপি। অন্যদিকে, রণবীরের সম্পত্তির মূল্য ৩২২ কোটি রুপি। এ নবদম্পত্তির বাড়িগাড়ি মিলিয়ে মোট সম্পত্তিমূল্য ৮৩৯ কোটি রুপি। এ হিসাবে রণবীরের চেয়ে আলিয়া বেশ বড়লোক! 

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা গড়ে উঠছে রণবীর-আলিয়ার নতুন বাড়ি নির্মাণ হচ্ছে। সেটা নির্মাণ হচ্ছে মেয়ে রাহার নামে। আর এই বাড়ির বাড়ির মূল্য নাকি ২৫০ কোটি টাকা।
বলিউড লাইফের প্রতিবেদন অনুসারে, কাপুর দম্পতি এই বাড়ি তৈরি করতে খরচ করছেন ২৫০ কোটি টাকা। আর্থিক মূল্যের দিক থেকে কিং খান শাহরুখের ‘মান্নাত’, অমিতাভ বচ্চনের ‘জলসা’কে নাকি পেছনে ফেলে দেবে রণবীর আলিয়ার এই বাড়ি! 

শোনা যাচ্ছে, রণবীর-আলিয়া তাদের এই বাংলা নাকি মেয়ে রাহাকে উপহার হিসাবে দেবেন! রাহা কাপুরের নামেই বাংলোর নামকরণ করা হবে। অর্থাৎ ছোট্ট রাহাই তখন হয়ে উঠবে বলিউডের কনিষ্ঠতম এবং ধনী তারকাসন্তান। এই বিশাল বাংলোর পাশাপাশি আলিয়া ও রণবীর দুজনেরই বান্দ্রা এলাকায় চারটি ফ্ল্যাট রয়েছে যার মূল্য প্রায় ৬০ কোটি টাকারও বেশি।

 

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo