ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ ‘তুফান’ সিনেমা দিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন শাকিব খান। এবার তার সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। সংযুক্ত আরব আমিরাতের সম্মানসূচক গোল্ডেন ভিসা পেয়েছেন তিনি। এবার শাকিব জানালেন পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চান তিনি।গোল্ডেন ভিসা পাওয়ার দিন শাকিব দুবাইতে মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানি এক ভেরিফায়েড ইউটিউব চ্যানেলের।
সেখানেই বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।শাকিবের কাছে জানতে চাওয়া হ্য, যদি ভবিষ্যতে আপনার ছবি পাকিস্তানে রিলিজ হয় বা আপনি পাকিস্তানের অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করেন, তাহলে কেমন লাগবে?
উত্তরে কিং খান বলেন, ‘এখন আমি পরিকল্পনা করছি, পাকিস্তানে ছবি মুক্তির। আমরা তো এর আগে একসঙ্গে বহু কাজ করেছি। শবনম জি, পাকিস্তানেও লেজেন্ড, বাংলাদেশেও লেজেন্ড। নাদিম জিও। তারাসহ বহু শিল্পী বাংলাদেশের ছবিতে কাজ করেছেন। বাংলাদেশের বহু শিল্পী পাকিস্তানে কাজ করেছেন।
আমরা আবারও পরিকল্পনা করছি, পাকিস্তানে কীভাবে ছবি মুক্তি দেওয়া যায়।’এরপর শাকিব বলেন, ‘অবশ্যই আমার পাকিস্তানে যাওয়ার ইচ্ছে আছে। যদি একসেঙ্গ কাজ করি তাহলে তো যেতেই হবে। তাদেরও বাংলাদেশে আসতে হবে। আমরা একসঙ্গে আবারও শুরু করব। আমি যখন পাকিস্তানের কোনও কাজ দেখি, তখন আমরা শেয়ার করি, একে নিয়ে এমন কাজ করতে চাই, ওমুককে নিয়ে করতে চাই।
আমি পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চাই।’গত ১৬ জুলাই দুবাইয়ের গোল্ডেন ভিসা হাতে পান শাকিব। এদিন ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে তাকে দেওয়া হয় ভিসা।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতে একসময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফ...
বিনোদন ডেস্কঃ রাজধানীর International Convention City Bashund...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন...
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান ...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন ইমরান হাশমি...

মন্তব্য (০)