• অর্থনীতি

স্মারক স্বর্ণ মুদ্রার দাম ৫ হাজার টাকা বাড়লো বাংলাদেশ ব্যাংক

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

অর্থনীতি ডেস্ক: আন্তর্জাতিক ও দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম বেড়ে যাওয়ায় স্মারক স্বর্ণ মুদ্রার দাম ৫ হাজার টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৬ জুলাই) কেন্দ্রীয় ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যা বৃহস্পতিবার (১৮ জুলাই) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ায় বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার (বাক্সসহ) মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেট মানের ১০ গ্রাম ওজনের প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার দাম ১০ হাজার টাকা বাড়ালো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রতিটি মুদ্রা কিনতে হবে ১ লাখ ৫ হাজার টাকায়। দেশের বাজারে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৯০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২০ হাজার ৮১ টাক হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। সোমবার (১৫ জুলাই) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে দেশের বাজারে এক ভরি সোনা সর্বোচ্চ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকায় বিক্রি হয়েছে।

মন্তব্য (০)





image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

  • company_logo