• অপরাধ ও দুর্নীতি

মা‌নিকগ‌ঞ্জে অটোরিকশা ছিনতাই কর‌তে গি‌য়ে যুবক আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক বৃদ্ধের অটোরিকশা ছিনতাই করে পালানোর সময় মো. সুমন (৩০) নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রবিবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আটক সুমন শেরপুর সদর উপজেলার তারাকান্দি এলাকার মৃত সাগর আলীর পুত্র।

জানা গে‌ছে, নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড থেকে প্রবীর চন্দ্র সরকারের (৬৫) অ‌টো‌রিকশায় ও‌ঠে তিন যুবক। পরে অটোরিকশা চালক তাদেরকে নিয়ে কিছুদূর যাওয়ার পর পাইকপাড়া এলাকায় পৌঁছালে মৃত্যুর ভয় দেখিয়ে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে তাকে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে অ‌টো চালক প্রবীর চন্দ্র সরকার কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ওই তিন যুবকের পিছু নেয়। এ সময় ছিনতাইকারী চক্রের দুজন দৌড়ে পালিয়ে গেলেও সুমনকে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুমনকে উদ্ধার করে পু‌লিশ।

সাটুরিয়া থানার ইনেসপেক্টর (তদন্ত) ম‌নো‌বেন্দ্র বা‌লো ব‌লেন, এ ঘটনায় সাটু‌রিয়া থানায় মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে মামলা নং ৫। আটক সুমন‌কে র‌বিবার দুপু‌রের পর আদাল‌তে প্রেরন করা হ‌য়ে‌ছে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo