• বিনোদন

আবারও সামলোচনার মুখে উরফি জাভেদ

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী উরফি জাভেদ মানেই নতুন কিছু। এবার আঁটসাঁটো গোলাপি পোশাকে হোটেল থেকে বের হয়ে সামলোচনার মুখে পড়েছেন তিনি। হাঁটতে পারছিলেন না, পা টলমল করছিল। তাকে কোনোমতে গাড়ি অবধি পৌঁছে দিলেন এক বান্ধবী। যদিও মুখে তিনি বলছিলেন— ‘আমি একদম ঠিক আছি।’

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, বলিউড অভিনেত্রী উরফি জাভেদ একটি হোটেল থেকে টলতে টলতে বের হচ্ছেন। অভিনেত্রী ছক ভাঙতে পারদর্শী। বাহারি পোশাক পরে হামেশাই চমকে দেন সবাইকে। পোশাকে চমক আনতে সিদ্ধহস্ত তিনি। সচরাচর বলিউডের তারকাসন্তানদের সঙ্গে দেখা যায় না উরফিকে। ‘বহিরাগত’ হিসেবেই পরিচিত তিনি। যদিও দিন কয়েক আগে অনন্যা পাণ্ডে ও বলিউডের ঘনিষ্ঠ ওরির সঙ্গে পার্টি করতে দেখা গেছে তাকে। তবে এবার যেন একেবারে অন্যভাবে ধরা দিলেন উরফি।

পরনে আঁটসাঁটো গোলাপি পোশাকে হোটেল থেকে গাড়ি অবধি তাকে নিয়ে যাচ্ছেন তার এক বান্ধবী। এমন একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হতেই নেটিজেনদের সমালোচনায় পড়েন তিনি। যদিও মুখে উরফি বলছিলেন— ‘আমি একদম ঠিক আছি।’

উরফি জাভেদের এই ভিডিও দেখেই কৌতূহলী নেটিজেনদের অনেকেই বলেছেন— উরফি কি মাতাল নাকি? আবার কেউ বলেছেন— উনি কি ভয় পেয়ে আছেন, নাকি মদপান করেছেন? অন্য একজন বলেছেন—পুরো মাতাল অবস্থায় অভিনয় করছেন তিনি, যা নাটক করতে পারেন না।

উল্লেখ্য, মুম্বাইয়ে এক রাতের পার্টি থেকে বেরতে দেখা যায় উরফিকে। হোটেলে ঠিক কী ঘটেছিল উরফির সঙ্গে, তা জানা যায়নি। সেখানে অন্যদিনের তুলনায় একেবারে ভিন্ন এক উরফিকে দেখেন নেটিজেনরা। ঠিকমতো হাঁটতেই পারছিলেন না তিনি। 

ফটোসাংবাদিকদের জন্য পোজ দিতে দিতেই বলে ওঠেন— আমার কিছু হয়নি। আমি একদাম ঠিক আছি। সেই রাতের পর থেকে আর তাকে কোথাও দেখা যায়নি।

 

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo