• অপরাধ ও দুর্নীতি

গাজীপুরে ভুয়া র‍্যাব পরিচয়ে ডাকাতি, মূলহোতা গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ভুয়া র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রধান আসামি মিতু আক্তারকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১। 

রোববার (০৭ জুলাই) দুপুরে গাজীপুর র‍্যাব ১ সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) মাহফুজুর রহমানের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  বিষ নিশ্চিত করেন।  এর আগে শনিবার (০৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১ তাকে ঢাকার দক্ষিণ খান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেফতারকৃত মিতু আক্তার মৌলবীবাজারের দৌলতপুর গ্রামের রহমত উল্লাহর মেয়ে। 

র‍্যাব জানায়, গত ৬ জুন  বিকেলে শ্রীপুরের সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ৩ নম্বর গেটের সামনে কতিপয় ভুয়া র‌্যাব পরিচয়ে কারখানার ৩ জন কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ ও জিম্মি করে শ্রমিকদের বেতন-বোনাস ও ট্রাক ভাড়ার ১৯ লাখ ৪৫ হাজার টাকা ছিনতাই করে। ওই ঘটনায় কারখানা কর্তৃকপক্ষ বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করে। 

 

উল্লেখ্য, ওই ডাকাতির ঘটনায় এর আগে গত ১২ জুন ২০২৪ র‌্যাব-১ এই সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচজনকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo