• অপরাধ ও দুর্নীতি

র‍্যাব-১৪ এর অভিযানে ময়মনসিংহ জেলার গৌরীপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: গতকাল ৫ জুলাই ২০২৪ র‍্যাব-১৪, সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ থেকে ২ জন মাদক ব্যবসায়ী প্রাইভেটকার যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজাসহ ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছে।

উক্ত সংবাদ পাওয়ার পর অধিনায়ক, র‌্যাব-১৪ এর নির্দেশে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল দুপুর ২.৩০ মিনিটে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন রামগোপালপুর ইউনিয়নের শিবপুর নামক এলাকায় চেকপোস্ট পরিচালনা করে।

এ সময় কিশোরগঞ্জ থেকে আসা সাদা রংয়ের একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে প্রাইভেটকারের চালক মোঃ জাফর হোসেন (৫৪), পিতা-মৃত আলম মিয়া, সাং-উপদিলামছি, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালী ও পাশের সিটে বসে থাকা সহযোগী মোঃ জলিল মিয়া(৪৫), পিতা-তারা মিয়া, সাং-রাজাপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়ীয়াদ্বয় প্রাইভেটকার থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা প্রাইভেটকারে  মাদকদ্রব্য গাঁজা রাখার কথা স্বীকার করে।

পরবর্তীতে, আটককৃত মাদক ব্যবসায়ীদের দেখানো মতে, উক্ত প্রাইভেটকারের পিছনের সিটের পিছনে সু-কৌশলে রাখা ২২ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা, নগদ ১৪৫০/- টাকা ও আমেরিকান মুদ্রার ২০ (বিশ) ডলারের একটি নোট, মাদক ব্যবসায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও মাদক বহনের কাজে ব্যবহৃত সাদা রংয়ের ১টি প্রাইভেটকার উদ্ধারপূর্বক জব্দ করে।

গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায়  মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।  উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় মামলা দায়ের  ও আসামী হস্তান্তর করে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo