• অপরাধ ও দুর্নীতি

জামালপুরের মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে পলাতক থাকার ১০ বছর পর হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী জাকির হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। দুপুর ১টার দিকে শহরের ফৌজদারী মোড় এলাকা থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

বিকালে জামালপুর র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়- ২০১৬ সালের ১ অক্টোবর রাতে সরিষাবাড়ীর মুলবাড়ি এলাকায় ইজিবাইক চুরির পর এর চালক লাইজু মিয়াকে গলায় রশি পেচিয়ে  শ্বাসরোধ করে হত্যা করে কয়েকজন। এই ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ সন্দেহ জনকভাবে রুবেল মিয়া ও মনি তাহেরকে গ্রেফতার করে। পরে আসামিরা ১৬৪ ধারায় স্বীকারুক্তিমূলক জবানবন্দি দেন ও ঘটনার বর্ণনা করেন। সেই সময় থেকেই পলাতক ছিলো জাকির হোসেন।

মামলার রায় হওয়ার পর থেকেই জাকির হোসেনকে গ্রেফতারের চেষ্টা চালায় র‌্যাব। তথ্য প্রযুক্তির সহায়তায় দুপুরে জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। এতোদিন জাকির হোসেন দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে অবস্থান করছিলো বলে জানায় র‌্যাব।

 

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo