• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

আনোয়ারায় স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী গ্রেফতার 

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাষণ্ড স্বামী মদ্যপান করে ঘরে ডুকে স্ত্রী ইমা দেবী (৩৫) কে গলা টিপে খুন করেছেন। এ ঘটনায় স্বামী সজল চক্রবর্তী (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সজল চক্রবর্তী বাঁশখালী উপজেলার গুনাগরী এলাকার শিবু চক্রবর্তীর ছেলে। তিনি পেশায় একজন কাটমিস্ত্রি।

রবিবার (৩০ জুন) দিবাগত রাতে উপজেলার বারশত ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বনিকপাড়ার বাদল চৌধুরীর বাড়িতে এঘটনা ঘটে। 

ঘটনা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানান, খবর পেয়ে একটি টিম ঘটনাস্থল পৌছে স্বামী সজল চক্রবর্তী (৪০) কে গ্রেপ্তার করেছে। সুরতহাল প্রতিবেদন লিখা শেষে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উল্লেখ্য, গৃহবধূ ইমা দেবী (৩৫) চট্টগ্রাম নগরীর একটি গার্মেন্টসে চাকরি করতেন।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo