ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ের এক ভারতীয় নাগরিকসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দুপুর আড়াইটার দিয়ে লালমনিরহাট ১৫ বিজিবির অধিন গংগাহাট ক্যাম্পের বিজিবির সদস্যরা ভারতীয় নাগরিকসহ আটক দুইজনকে ফুলবাড়ী থানায় সোর্পদ করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান। বিজিবি ও পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গংগাহাট ক্যাম্পের হাবিলদার আব্দুল মালেকের নেতৃত্বে বিদ্যাবাগিস সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৮ এর সাব পিলার নং ৮ এসের পাশ থেকে ভারতীয় নাগরিক বাবুল মিয়া ও বাংলাদেশি নাগরিক আনোয়ার হোসেনকে আটক করে গংগাহাট ক্যাম্পে নিয়ে যান বিজিবি।
শনিবার দুপুরে ভারতীয় নাগরিকসহ আটক দুইজনকে ফুলবাড়ী থানায় সোর্পদ করা হয়েছে। আটক ভারতীয় নাগরিক হলেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার থরাইখানা এলাকার জব্বার আলীর ছেলে বাবুল মিয়া ও আটক বাংলাদেশি আনোয়ার হোসেন হলেন উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বিদ্যাবাগিস এলাকায় ক্যাটকেটু মিয়ার ছেলে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সস্যতা নিশ্চিত করে জানান, আটক ভারতীয় নাগরিকসহ দুইজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলার প্রস্তুতি চলছে।
নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...
নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

মন্তব্য (০)