ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মাদক মামলায় আলাউদ্দিন ওরফে আলা নামে এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর (মধ্যপাড়া) এলাকার মৃত আব্দাস উদ্দিন মন্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুল খালেক।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়- ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের ২০ তারিখ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক খলিলুর রহমান বিভাগীয় অফিসার স্টাফ সমন্বয়ে গঠিত রেডিং পার্টি নিয়ে আমাসীর বাড়িতে অভিযান চালায়। এ সময় আলাউদ্দিনের দেহ তল্লাশি করে লুঙ্গির কোচর থেকে একটি পলিথিনের প্যাকেটের মধ্যে থেকে ৬০ গ্রাম হিরোইন উদ্ধার করে এবং আসামিকে আটক করে। পরবর্তীতে তার বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়। ওই মামলায় আজ দুপুরে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় ঘোষনা করেন জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল খালেক বলেন- এর রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের কাছে একটি সতর্কতামূলক বার্তা পৌঁছানো হয়েছে যাতে মাদক ব্যবসায়ী এবং যুব সমাজ মাদক থেকে নিজেদের বিরত রাখে।
নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...
নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

মন্তব্য (০)