• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে ২৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি জিয়ারুল ইসলাম জুম্মান (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম বুধবার গভীররাতে বারুইটারী সুধাংসু মোড় এলাকা থেকে পশ্চিম বাগভান্ডার এলাকার মাদক কারবারি জিয়ারুল ইসলাম জুম্মানকে একটি মোটরসাইকেলে মাদক পরিবহনের সময় ২৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ। তার বিরুদ্ধে বগুড়া জেলার নন্দিগ্রাম থানায় পূর্বের ১ টি মাদক মামলা রয়েছে। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, ভূরুঙ্গামারীতে ২৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এবিষয়ে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo