ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধি: সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নির্দেশে, (আজ দুপুরে) চট্টগ্রাম আনোয়ারা পটিয়া থানাধীন ক্রসিং এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রাম (বিআরটিএ)- এর ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী, চট্টগ্রাম বিভাগের আওতাধীন ভ্রাম্যমান আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না এবং চট্ট-মেট্রো সার্কেল-০১ এর মোটরযান পরিদর্শক ফাহাদ শিকদার ও বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারি মোটরযান পরিদর্শক মোহাম্মদ মেহেদী ইকবাল সহ অন্যান্য কর্মকর্তারা।
এসময় ফিটনেস ও রুট পারমিট বিহীন এবং বিভিন্ন অপরাধে মোট ১৮টি মামলায় ৭৩হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট দীর্ঘ দিন হালনাগাদ বিহীন ০১টি বাস, ০১টি অ্যাম্বুলেন্স ও ০৫টি সিএনজির চালিত অটোরিক্সা ডাম্পিং করা হয়। অভিযানে সহযোগিতা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের একটি টিম।
নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...
নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

মন্তব্য (০)