• বিনোদন

মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন চমক!

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বিয়ে করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। স্বল্প আয়োজনে বিয়ে করলেও একটি জায়গায় ঠিকই চমক দেখিয়েছেন এ অভিনেত্রী। মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন তিনি। বিয়েটাও সেরেছেন মাদরাসায়, সেখানো কোমলমতি শিক্ষার্থীদের খাইয়ে।

শনিবার (২২ জুন) ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন চমক। পোস্টটিতে তিনি লেখেন, আমার জন্ম তারিখ ৯, তাই সংখ্যাটি আমার লাকি নম্বর। কাজেই আমরা মাত্র ৯ টাকা দেনমোহরের সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমরা বিশ্বাস করি, অর্থ কখনও দাম্পত্য জীবনের ভিত্তি হতে পারে না। আমরা এটাও বিশ্বাস করি, আমাদের ভালোবাসা কিংবা একসঙ্গে থাকার হিসাবটা টাকা দিয়ে কখনো পরিমাপ করা যাবে না।

নিজের বিয়ে নিয়ে চমক লেখেন, খুবই সাদামাটাভাবে বিয়ের আয়োজন সারা হয়েছে। কয়েকজন আন্তরিক সুখী মানুষদের নিয়েই এই আয়োজন। মাদরাসার ছাত্র-ছাত্রীদের নিয়ে খাবার সেরেছি। যতটা ছিমছাম রাখা যায় আরকি। আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি নিরন্তর ভালোবাসা রইল।

জানা গেছে, চমকের বরের নাম আজমান নাসির। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ব্যবসার পাশাপাশি অভিনয়ও করেছেন নাসির। চমকের সঙ্গে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে দেখা গেছে তাকে।

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্সআপ হন চমক। এরপর শোবিজ অঙ্গনে পা রাখেন। সম্প্রতি তার সহ-অভিনেতা আরশ খানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আলোচিত ও সমালোচিত হন চমক।  

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo