• অর্থনীতি

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঈদুল আজহা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। 

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। 

তিনি বলেন, ১৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন হয়, এ উপলক্ষ্যে ১৪ থেকে ২১ জুন পর্যন্ত দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। চিঠি দিয়ে বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়েছিলাম আমরা। ঈদের ছুটি শেষে আজ থেকে যথারীতি কার্যক্রম শুরু হয়েছে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বেলা ১১টা ৪৫ মিনিটে পণ্যবাহী একটি ট্রাক ভারত থেকে পণ্য নিয়ে হিলি স্থলবন্দরে প্রবেশ করে। এর মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম শরু হয়। আমরা সব সময় কাঁচা পণ্যগুলো দ্রুত খালাশ করে আমদানিকারকদের সহযোগীতা করে থাকি। 

মন্তব্য (০)





image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

  • company_logo