• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামের উলিপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রিয়াদ ওরফে ফরিদুল ইসলাম(২৭)কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মাদারটারী গ্রামের আব্দুল মজিদের ছেলে ফরিদুল ইসলামের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন ২০১৮ এর ৩ ধারায় মামলা করেন বানেছা বেগম। বিজ্ঞ আদালত আসামীকে ২০২৩ সালের ১২ অক্টোবর সাক্ষ্য প্রমানের ভিত্তিতে ২ বছরের সশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

 মামলার পর থেকে আসামী দীর্ঘ ১ বছর ৯ মাস পলাতক ছিলেন। বুধবার(১২ জুন) সকালে এএসআই সোহাগ পারভেজসহ সংগীয় ফোর্স তথ্যপ্রযুক্তির মাধ্যমে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মাষ্টার বাড়ী আবাসিক এলাকা থেকে পলাতক ফরিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার(১৩ জুন) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo