• অপরাধ ও দুর্নীতি

পাবনায় ৫ কেজি গাঁজা সহ আটক ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর ৫ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ। বুধবার (১২ জুন) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কদমতলী  প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার ফৈলজানা ইউনিয়নের ধুপুলিয়া গ্রামের ফজর আলীর ছেলে আব্দুল মতিন (৩৫) একই এলাকার মৃত কাশেম আলীর ছেলে কামাল হোসেন (৩২) ও একই ইউনিয়নের দিঘুলিয়া গ্রামের জয়েন উদ্দিনের ছেলে খোকন ইসলাম (৩২)।

আটককৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদক আইনে মামলা হয়েছে। 

জানা গেছে, বুধবার দিবাগত রাত ১০ টার দিকে  উপজেলার ফৈলজানা ইউনিয়নের কদমতলী  প্রাথমিক বিদ্যালয় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান  চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ৫ কেজি গাজা উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, ৫ কেজি গাজা সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার ১৩ জুন তাদের আদালতে পাঠানো হবে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo