• অপরাধ ও দুর্নীতি

নীলফামারীতে ১৭ কেজি গাঁজা সহ স্বামী স্ত্রী আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় ১৭ কেজি গাঁজা সহ স্বামী স্ত্রী ও একটি মাইক্রোবাস আটক করেছেন থানা পুলিশ। শনিবার ভোর রাতে পৌরসভার বঙ্গবন্ধু চত্ত্বর এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।

আটকৃত ব্যক্তিদ্বয় হলেন ঝালকাঠি জেলার রাজাপুর থানার কানুদাস কারী এলাকার প্রয়াত তানজের আলীর ছেলে হুমায়ুন (৩৮) ও তার স্ত্রী আর্নিকা আক্তার (২৫), বর্তমান ঠিকানা নীলফামারী হাড়োয়া ৩নং ওয়ার্ড। জলঢাকা থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ পুলিশি চেকপোস্ট স্থাপন করে  জলঢাকা পৌরসভাধীন বঙ্গবন্ধু চত্বর ঢাকা হাজী বিরিয়ানি হাউজের সামনে মেইন সড়ক থেকে ১৭  কেজি  গাঁজা মাইক্রোবাসে বহন  করার সময় ওই দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং-১৬ তারিখ ০৮/৬/২৪ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(গ)/৪১ রুজু করে আদালতে প্রেরন করা হয়।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo