• রাজনীতি

ফরিদপুরে শহীদ জিয়ার ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুর বিভাগীয় বিএনপির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুন) বিকেলে শহরের পুলিশ স্কয়ার মার্কেটের হলরুমে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া। সেমিনারে "আন্তর্জাতিক পরিমন্ডলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : আইকনিক সফল দূরদর্শী রাষ্ট্রনায়ক" শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন মেজবাহ, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সেমিনারে সঞ্চালকের দ্বায়িত্ব পালন করেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান ও সেলিমুজ্জামান সেলিম।সভায় বক্তাগণ জানান।

আন্তর্জাতিক পরিমন্ডলে একটি চমৎকার বৈশ্বিক রাজনীতির উদাহরণ সৃষ্টি করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ধর্মীয় ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক-রাজনৈতিক সকল ক্ষেত্রে সমস্ত কিছুর মধ্যে একটি বৈপ্লবিক পরিবর্তন সাধিত করে গেছেন। তিনি একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন। 

মন্তব্য (০)





image

অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্...

১

নিউজ ডেস্ক : দেশের অর্থনীতির পুনরুত্থান ও বিকাশের জন্য চীনের সঙ্গে কৌশলগ...

image

অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্ত...

২

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদ...

image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

৩

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

৪

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৫

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

  • company_logo