ছবিঃ সিএনআই
রাণীনগর নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে লক্ষাধীক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে আগুনে ভস্মিভূত করা হয়েছে। আত্রাই উপজেলা সিনিয়র ম’স্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান,উপজেলার আত্রাই গুড়নদীর বিশা ইউনিয়নের উদয়পুর সুইচ গেট সংলগ্ন স্থানে নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল দিয়ে মাছ ধরা হচ্ছে,এমন গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১টা নাগাদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ওই নদী থেকে লক্ষাধীক টাকা মূল্যের ৭০০মিটার রিং জাল জব্দ করা হয়। এর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাসের নেতৃত্বে দুপুরে উপজেলা চত্বরে আগুনে ভস্মিভূত করা হয়। এসময় থানাপুলিশ ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তর কর্মকর্তা আবু আনাছ উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন,দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে এই অভিযান অব্যাহত থাকবে। এক্ষেত্রে সবাইকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য অনুরোধ জানান তিনি।
নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...
নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

মন্তব্য (০)