• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে মন্দির ভাংচুর মামলায় ৬ পলাতক আসামী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ২০২১ সালের ১৩ অক্টোবর রাতে দূর্গাপুজা চলাকালীন সময়ে মন্দিরে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার থেতরাই ইউনিয়নের রামপ্রসাদ গ্রামের আব্দুল মোতালেবের ছেলে সাইদুল ইসলাম(৪৫), রামপ্রসাদ ফকির পাড়া গ্রামের আলিমুদ্দিনের ছেলে সাজু মিয়া(৩৪), দেলদার আলীর ছেলে জাহের আলী(৪৬), নেফড়া কাঁঠালীপাড়া গ্রামের ইসহাক আলীর ছেলে মহসীন আলী(৪২), রামপ্রসাদ মন্সিপাড়া গ্রামের মোবাশ্বের আলীর ছেলে নাজমুল ইসলাম(২৫) ও হোকডাঙ্গা তেলীপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে জয়ফুল ইসলাম(২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্স রোববার রাতভর অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ী থেকে ওয়ারেন্টভূক্ত পলাতক ৬ আসামীকে গ্রেফতার করা হয়। তাদের ৬ জনের প্রত্যেককের বিরুদ্ধে ১৭টি গ্রেফতারি ওয়ারেন্ট ছিল। 

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. গোলাম মর্তুজা বলেন- ওয়ারেন্টভূক্ত পলাতক ৬ আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo