• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

নড়াইলে ওয়ান সুটার গান ও মটরসাইকেলসহ তিন অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে একটি ওয়ান সুটার গান ও ১টি মটরসাইকেলসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনা জেলার তেরখাদা থানার মৃত উকিল উদ্দিন মেলেকদারের ছেলে মোঃ ইকবাল হোসেন মেলেকদার (৩৭), একই এলাকার ইখড়ী গ্রামের আব্দুল হাসান ফকিরের ছেলে মোঃ ওবায়দুল্লাহ ফকির (৩৮) ও কালিয়ার বেন্দারচরের মৃত মজিবর রহমানের ছেলে মোঃ জাকারিয়া হুসাইন (৩৩)।

এ সময় তাদের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করে পুলিশ। শনিবার (০১ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ তথ্য জানিয়ে সংবাদিক সম্মেলন করেছেন পুলিশ সুপার মোহাম্মাদ মেহেদী হাসান।

এ সময় তিনি জানান, নড়াইলের কালিয়ায় নির্বাচনী কালিন আগ্নেয় অস্ত্রের ব্যবহার হবে এ মর্মে তাদের কাছে আগে থেকে তথ্য ছিল। কিন্তু পুলিশের তৎপরতার কারনে সে সময় অস্ত্র ব্যবহার হতে পারে নাই, এ অস্ত্র আবার ফেরত যাবে এই তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র ও বিশেষ অভিযান কালে ৩১ মে শুক্রবার রাত ১১ টার দিকে কালিয়া পৌরসভাধীন সিতারামপুর মজ্ঞুর শেখে বাড়ীর পাশে রাস্তার উপরে একটি মোটর সাইকেলে তিনজন আরোহীকে তল্লাসী করে তাদের কাছে থাকা একটি ওয়ান সুটার উদ্ধার করে পুলিশ। তল্লাসী কালে তাদের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করে পুলিশ।

পুলিশ সুপার আরো জানান তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। জাকারিয়া হুসাইন ও ওবায়দুল্লাহ ফকিরের বিরুদ্ধে মাদক সহ চাদাবাজীর অন্যান্য একাধিক মামলা আছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামীরা এ অস্ত্র কালিয়া থেকে খুলনায় নিয়ে ৫০০০০ হাজার টাকায় বিক্রয় করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo