• অপরাধ ও দুর্নীতি

রৌমারীতে টাকা ছিনতাই, আটক ২

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার শহীদ মিনারের পশ্চিম পাশে গ্রামীণ ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার সময় ভ্যানেটি ব্যাগ থেকে ৫২ হাজার ৫শ’ টাকা ছিনতাই হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক  করেছে রৌমারী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৮ মে মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে গ্রামীণ ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নওরিন জাহান মুন্নি (২১) নামের তরুণী বাড়ির উদ্যোশ্যে রওনা হন। এ সময় মোটর সাইকেল যোগে আসা দুই ছিনতাইকারী ওই তরুণীর ভ্যানেটি ব্যাগটি ৫২ হাজার ৫শ’ টাকাসহ ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।পরে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারী মো. মেহেদি হাসান মিথুন(৩০) পিতা মো. জয়নাল বিডিআর (অব.) সাং রৌমারী মাস্টার পাড়া ও মো. আকবর আলী (৩০) পিতা মো. শের আলীকে আটক করে।

এ ব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান জানান, ছিনতাই হওয়ার ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। তাদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo