ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ বেশ কিছুদিন ধরেই কানাঘুষায় শোনা যাচ্ছিল যে শ্রুতি হাসান এবং শান্তনু হাজারিকা আর একসঙ্গে নেই। তাদের ব্রেকআপ হয়েছে। এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন খোদ অভিনেত্রী। জানালেন তিনি বর্তমানে সিঙ্গেল।
সম্প্রতি শ্রুতি হাসান সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্নোত্তরের আয়োজন করেছিলেন। সেখানেই তার এক ভক্তের প্রশ্নের উত্তরে অভিনেত্রী নিশ্চিত করেন যে তার এবং শান্তনু হাজারিকার ব্রেকআপ হয়েছে। একই সঙ্গে জানান তিনি এ ধরনের প্রশ্নের উত্তর দিতে পছন্দ করেন না, তবুও দিলেন।
এদিন এক ভক্ত শ্রুতির উদ্দেশ্যে লেখেন, ‘সিঙ্গেল ওর কমিটেড?’ এ প্রশ্নের উত্তরে অভিনেত্রী লেখেন, ‘আমার এই ধরনের প্রশ্নের জবাব দিতে ভালো লাগে না। কিন্তু আমি সিঙ্গেল। মিঙ্গেল হতে চাই না। শুধু কাজ আর জীবনকে উপভোগ করতে চাই। হয়েছে?’
অভিনেত্রী বর্তমানে মুম্বাইতে আছেন তার কাজের জন্য। আর বাণিজ্য নগরীর ভয়ঙ্কর জ্যামে আটকে থাকাকালীন তিনি এই প্রশ্নোত্তর পালার আয়োজন করেছিলেন। সেখানেই তিনি জানান, ঘর সাজানোর জিনিস তিনি কোথা থেকে কেনেন। তার আগামী ছবির কাজ নিয়েও কথা বলেন।
গত এপ্রিলে শোনা গিয়েছিল যে বিগত কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর নাকি আলাদা হয়ে গিয়েছেন শ্রুতি হাসান এবং শান্তনু হাজারিকা। তারা আর একসঙ্গে নেই। এমনকি ইনস্টাগ্রাম থেকেও একে অন্যকে আনফলো করে দিয়েছেন। তাদের একত্রে তোলা ছবিও ডিলিট করেছেন। শুধু তাই নয় অভিনেত্রী একটি রহস্যজনক পোস্টও করেন। সেখানে তিনি লেখেন, ‘দারুণ একটা মজার সফর ছিল। অনেক কিছু শিখেছি নিজের ব্যাপারে, মানুষের ব্যাপারে। আমাদের এসব নিয়ে দুঃখিত হওয়ার কিছু নেই। নাকি আছে?’
শ্রুতি হাসানকে আগামীতে আদিভি শেষের সঙ্গে ডেকোয়েট ছবিতে দেখা যাবে। এছাড়া রজনীকান্তের সঙ্গে তিনি কুলি ছবিতেও কাজ করবেন। সালার পার্ট ২ তো আছেই।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতে একসময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফ...
বিনোদন ডেস্কঃ রাজধানীর International Convention City Bashund...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন...
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান ...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন ইমরান হাশমি...

মন্তব্য (০)