• বিনোদন

হাসপাতাল ছেড়েছেন শাহরুখ

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছিল বলিউড তারকা শাহরুখ খানকে। তাকে ভর্তি করা হয়েছিল আহমেদাবাদের একটি হাসপাতালে। সবশেষ খবর, কিছুটা ভালো বোধ করায় হাসপাতাল ছেড়েছেন তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

এর আগে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানায়, প্রচণ্ড দাবদাহে হিটস্ট্রোক করেছেন শাহরুখ। তিনি পানিশূণ্যতায় ভুগছেন। তাই তাকে দ্রুত আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল এবারের আইপিএলের কোয়ালিফায়ার-১। সেখানেই কেকেআরের মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ। সে ম্যাচে জয় পায় বলিউড বাদশাহর দল। মাঠে তাকে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায়। এরপরই অসুস্থ হয়ে পড়েন কিং খান। 

বলিউড বাদশাহ’র অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তার ভক্ত- অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। অনেকেই সমাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেন। 

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo