• অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের সামনে গণসংহতির বিক্ষোভ ঘিরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

অর্থনীতি ডেস্কঃ  রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ঋণখেলাপি, অর্থপাচারকারীদের তালিকা প্রকাশ এবং বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন ও জবাবদিহিতার দাবিতে গণসংহতি আন্দোলনের ডাকা বিক্ষোভকে ঘিরে কেন্দ্রীয় ব্যাংকের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।মঙ্গলবার (২১ মে) সকাল থেকেই ব্যাংক সামনে অবস্থান নেয় অতিরিক্ত পুলিশ। সকাল সাড়ে ১১টার দিকে গণসংহতি আন্দোলনের বিক্ষোভের কর্মসূচি থাকলেও দুপুর ১২টা পর্যন্ত দলটির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।বাংলাদেশ ব্যাংকের গেটের সামনে ও আশপাশে পুলিশ সতর্ক অবস্থানে আছে। কিছু গ্রাহককে ব্যাংকে প্রবেশ করতে ও বের হতে দেখা গেছে।

সেখানে দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা জানান, গণসংহতি আন্দোলনের সমাবেশ ঘিরেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ১১টায় তাদের বিক্ষোভ করার কথা থাকলেও এখন পর্যন্ত আসেনি।গতকাল (২০ মে) গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার কথা জানানো হয়। দলটি জানায়, ঋণখেলাপি ও অর্থপাচারকারীদের তালিকা প্রকাশ এবং বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন ও জবাবদিহিতার দাবিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ ও মিছিল করবে গণসংহতি আন্দোলন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সমাবেশে সংগঠনটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, জুলহাসনাইন বাবু, দীপক কুমার রায়, তরিকুল সুজন প্রমুখ বক্তব্য দেবেন বলে জানানো হয়।

 

মন্তব্য (০)





image

প্রস্তাবিত বাজেট প্রশংসনীয়, বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহ...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদে বর্তমান সরকারের অর্থমন্ত্রী ও পরিক...

image

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্...

নিউজ ডেস্কঃ জ্বালানি সংকটকে বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করে...

image

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বিদ্যুৎমন্ত্রী ক্যাপাসিটি চার্...

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের সময়কার চুক্তির ফলে বিদ্যুৎকে...

image

বাজেটে কালো টাকা সাদা করার প্রভিশন রাখা হয়নি: এনবিআর চেয়া...

নিউজ ডেস্ক : এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, এবারের বাজেটে কা...

image

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর...

নিউজ ডেস্ক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমবে ...

  • company_logo