• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

চুয়াডাঙ্গায় চুরি যাওয়া মোটরসাইকেল দুদিন পর উদ্ধার গ্রেফতার-১

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার যাদবপুর গ্রামের ছহির উদ্দীনের ছেলে মোঃ মাছিদুল ইসলাম(৩২) চুয়াডাঙ্গা সদর থানায় এসে এজাহার দায়ের করেন যে, তার নিজ নামীয় পালসার ১৫০ সিসি মোটর সাইকেল গত ১৮ মে ২০২৪ তারিখ বিকাল অনুমানিক ৩ টায়  যাদবপুর নিজ বাড়ির গেটের সামনে রেখে বাড়ির ভিতরে প্রবেশ করেন। পরবর্তীতে  গেটের সামনে এসে দেখে বাদীর রেখে যাওয়া মোটরসাইকেলটি যথাস্থানে নাই।

এঘটনায়  চুয়াডাঙ্গা  সদর থানায় একটি মামলা দায়ের করা হয়  মামলা নং-১৭, তারিখ- ২০ মে, ২০২৪ তারিখ- ২০ মে ২০২৪ ধারা- ৩৭৯ পেনাল কোড রুজু হয়। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশে জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা মহোদয়ের তত্ত্বাবধানে এসআই (নিঃ)মো: হাসানুজ্জামান এর নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর থানার একটি চৌকস টিম আজ ২০ মে ২০২৪ তারিখ কুষ্টিয়া ইবি থানা এলাকায় অভিযান পরিচালনা করে কুষ্টিয়া জেলার ইবি থানা এলাকার ঝাউদিয়া মাজপাড়ার কাশিনাথপুর গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে মোঃ রানা আহম্মেদ (২২) কে তার  নিজ বাড়ি হতে গ্রেফতার করে।

 গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তার দেয়া স্বীকারোক্তি ও দেখানো মতে বাদীর উল্লিখিত বর্ণনার মোটর সাইকেলটি তার বসতবাড়ির শয়ন কক্ষ থেকে উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo