• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার ৬

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মে) রাতে উলিপুর পৌরসভার পূর্ব শিববাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পূর্ব শিববাড়ী গ্রামের কৃষ্ণ কান্ত সরকারের ছেলে যুগল কুমার সরকার (৪৮), দুলু মিয়ার ছেলে নাছির উদ্দিন (২৮), পান্ডুল ইউনিয়নের ঢেকিয়ারাম গ্রামের দছির উদ্দিন ব্যাপারীর ছেলে মাহালম (৪৫), কাছিমুদ্দিনের ছেলে সরোয়ার্দ্দি (৪০), ধরনীবাড়ি ইউনিয়নের মালতীবাড়ী গ্রামের আব্দুল লতিফের ছেলে শামীম মিয়া (৩০) ও একই গ্রামের শাহাব উদ্দিনের ছেলে মোজাহিদুল ইসলাম(২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমানের নেতৃত্বে এসআই আজিজুল হাকিম, রকিব, কং হারুন অর রশিদসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ওই ৬ জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার(১৭ মে) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন- আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo