ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি: গত কাল ১৪ মে ২৪ সন্ধা ৭ টার সময় র্যাব-১৪, ময়মনসিংহের উপ-অধিনায়ক মেজর শিশির মাহমুদ তালুকদার এর অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা বাইপাস এলাকায় অবস্থান করিতেছে।
আভিযানিক দলটি ময়মনসিংহ ভাটি বাড়েরাস্থ ঢাকা বাইপাস টু মুক্তাগাছা গামী রোডের উত্তর পার্শ্বে মুজিব প্লাজা রাকিব ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ এর সামনে পাকা রাস্তার উপর হইতে পালানোর প্রস্তুতিকালে মো: মাজহারুল ইসলাম (৩৩)'কে আটক করে । উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ২৪২(দুইশত বিয়াল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
আটককৃত ব্যক্তির নাম মোঃ মাজহারুল ইসলাম(৩৩), পিতা-মোঃ বাদল মিয়া, সাং-দীঘারকান্দা, ২৫ নং ওয়ার্ড ময়মনসিংহ সিটি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ বলে জানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...
নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

মন্তব্য (০)