• অপরাধ ও দুর্নীতি

দোহারে ২ বেকারীকে ২ লাখ টাকা জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহারে ২ বেকারীকে ২ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ মে) দুপুরে উপজেলার ইকরাশী বাজার ও জয়পাড়া থানার মোড় এলাকায় বান্দুরা বেকারী এবং চিশতীয়া বেকারী নামক ২টি বেকারীতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদব্য উৎপাদন ও বিপণন, অননুমোদিত রং ব্যবহার, ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকা, লাইসেন্স গ্রহণ ব্যতীত বিএসটিআই’র লোগো ব্যবহার, ভোক্তাদের সাথে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে বান্দুরা বেকারী এবং চিশতীয়া বেকারীকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই’র পরিদর্শক সিরাজাম মুনীরা, দোহার উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ার হোসেন এবং দোহার থানা পুলিশের একটি দল।

এ বিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান বলেন, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এবং জনস্বাস্থ্য রক্ষায় দোহার উপজেলায় ভবিষ্যতে এ ধরণের অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo