প্রতীকী ছবি
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে আব্দুল হাকিম বাবু (৩৫) এক যুবককে মাদকসহ আটকের পর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১০ মে) রাতে এ দণ্ডাদেশ প্রদান করেন করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ইমাম রাজী টুলু।
এর আগে একই দিন সন্ধ্যায় উপজেলার বক্তারপুর ইউনিয়নের দক্ষিণ খৈকড়া গ্রাম থেকে বাবুকে গ্রেপ্তার করা হয়। আটককৃত যুবক বাবু দক্ষিণ খৈকড়া গ্রাম মরহুম কামাল হোসেনের ছেলে।
ভ্রাম্যমান আদালতের বিচারক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই যুবককে মাদকসহ আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...
নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

মন্তব্য (০)